Wednesday, April 8, 2026

মেয়ের বোরখা পরা নিয়ে এ কী বললেন রহমান!

Date:

Share post:

এ আর রহমানের মেয়ে খাতিজার বোরখা পরা নিয়ে চর্চা চলছে বেশ কিছু দিন ধরে। এবার মেয়ের বোরখা পরা নিয়ে মুখ খুললেন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমরা ছোট থেকেই ছেলেমেয়েদের আমাদের সমস্যার কথা বোঝাতে পারি, তাহলে তারাও অনেক অল্প বয়সেই ভালো খারাপের ফারাক বুঝতে শিখবে। নিজেদের পছন্দ অনুযায়ী স্বাধীনভাবে সমাজ-সংস্কৃতির বিভিন্ন দিক বেছে নেবে তারা। মেয়েকে আমি জিজ্ঞাসা করায় ও জানায়, আমি এটাই চেয়েছিলাম। কেউ জোর করেনি।”

খাতিজার বোরখা পরা নিয়ে লেখিকা তসলিমা নাসরিনও একটি টুইট করেছিলেন। তিনি লেখেন, খাতিজাকে বোরখা পরতে দেখে তাঁর দমবন্ধ লাগছে। তসলিমার টুইটের পাল্টা জবাব দেন খাতিজা নিজেই। তিনি বলেন, কেউ তাঁকে জোর করেনি। নিজের ইচ্ছেতেই বোরখা পরেছেন তিনি। তবে এতদিন মেয়ের পোশাক এত আলোচনা হলেও মুখ খোলেননি এ আর রহমান। অবশেষে সরব হয়েছেন তিনি।

আরও পড়ুন-“ট্রাম্পকে আমার গানের সঙ্গে নাচতে বলবো’, মন্তব্য এক বলিউডি গায়কের

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...