Monday, April 6, 2026

হারের ভ্রূকুটি কোহলি ব্রিগেডের মাথায়

Date:

Share post:

বেসিন রিজার্ভ। এই মাঠেই রবি শাস্ত্রীকে উড়িয়ে এনে ভারতীয় টেস্ট দলে স্থান দেওয়া হয়েছিল। আর কোচ হিসাবে সেই মাঠেই কোহলি ব্রিগেডের মাথায় হারের ভ্রূকুটি। কোচ সেই শাস্ত্রী। ভারত কাল ১২২ রান নিয়ে খেলতে নেমে ১৬৫ তে মুড়িয়ে যায়। আজিঙ্কা রাহানের অবিবেচকের মতো কলে রান আউট হলেন ঋষভ পন্থ। রাহানেও ইনিংস টানতে পারেননি। ৪৬শে আউট।

ভাবা গিয়েছিল, ভারতের স্পিড স্টাররা জবাব দেবেন। কিন্তু উইকেট তুলতে ব্যর্থ হলেন বুমরা। ইশান্ত ৩টি উইকেট নিলেন, সঙ্গে শামি ও অশ্বিন একটি করে। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে ২১৬। এগিয়ে ৫২ রানে। অধিনায়ক উইলিয়ামসন দুরন্ত খেলছিলেন। সেঞ্চুরি পাওনা ছিল। ৮৯ রানে তাঁকে শামি ফেরালেন। টেলর ৪৪ ও ব্লুন্ডেল ৩০, দলকে টানলেন। কাল, তৃতীয় দিনে নিউজিল্যান্ড আরও ১০০ রানের লিড নিতে সক্ষম হলে কোহলিরা মুশকিলে পড়তে বাধ্য। বেসিন রিজার্ভে হারের সম্ভাবনা প্রবল, বলছেন সানি থেকে লক্ষ্মণের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...