Friday, June 5, 2026

কী করলে আপনি বিনা মূল্যে প্ল্যাটফর্ম টিকিট পাবেন!

Date:

Share post:

অভিনব উদ্যোগ রেলমন্ত্রী পীযূষ গোয়েলের। ফিট ইন্ডিয়া মুভমেন্টকে আরও জনপ্রিয় করতে এবার টিকিটে ছাড়ের ঘোষণা।

কী করতে হবে? রেলমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে বসছে একটি মেশিন। সেই মেশিনের সামনে একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ৩ মিনিটে ৩০ বার ওঠবোস করতে হবে। আর তা করতে পারলেই সামনের মনিটরে তা ফুটে উঠবে। আর তার জেরে বিনামূল্যে মিলবে প্ল্যাটফর্ম টিকিট। রেলমন্ত্রী লিখেছেন, সামান্য টাকা বাঁচানোর মাধ্যমে আসলে দেশের মানুষের শরীর সুস্থ রাখাত উদ্যোগ। ফিট ইন্ডিয়ার মাধ্যমে মানুষকে বার্তা দেওয়া সুস্থ থাকতে একটু শারীরিক কসরৎ করুন। দিল্লিতে এই উদ্যোগ সফল হলে দেশের অন্য গুরুত্বপূর্ণ স্টেশনেও এই উদ্যোগ নেওয়া হবে।

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...