Tuesday, March 31, 2026

শাহিনবাগের পর জাফরাবাদ, ফের রাস্তা আটকে সিএএ-বিরোধী ধরনা

Date:

Share post:

এতদিন ছিল শাহিনবাগ। এবার তার সঙ্গে জুড়ল জাফরাবাদ। ইস্যু সেই সংশোধিত নাগরিকত্ব আইন। দিল্লির দুজায়গায় রাজপথ আটকে সিএএ-বিরোধী ধরনা সামলাতে নাস্তানাবুদ দিল্লি পুলিশ। অসুবিধায় সাধারণ মানুষও। প্রতিবাদ-আন্দোলনের নামে রাস্তা আটকে ধরনায় বসার প্রবণতা ক্রমশ সংক্রমিত হতে দেখা যাচ্ছে। সহনাগরিকদের অসুবিধার তোয়াক্কা না করে আন্দোলনের অধিকারের নামে রাস্তা আটকে বসে পড়ছেন একাংশের মানুষ। প্রশাসনও পরিস্থিতি সামলাতে ব্যর্থ। বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেরও তোয়াক্কা করছে না।

শাহিনবাগের ধরনা সত্তর দিনে পড়ার মধ্যেই দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে শনিবার রাত থেকে সিএএ বিরোধী বিক্ষোভ দেখাতে বসে পড়েন কয়েকশো মহিলা। রবিবার সকালে বিক্ষোভকারীদের সংখ্যা আরও বেড়েছে। প্রতিবাদীদের দাবি, সিএএ প্রত্যাহার করা না হলে তাঁরা উঠবেন না। নাগরিকত্ব আইনের বিরোধিতার পাশাপাশি চাকরিতে সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের এক বক্তব্যের প্রতিবাদেও বিক্ষোভ দেখানো হচ্ছে। দিল্লি পুলিস জাফরাবাদের প্রতিবাদীদের সঙ্গে দফায় দফায় কথা বলেও রাস্তা থেকে তাদের ওঠাতে পারেনি। ধরনার জেরে বন্ধ রয়েছে মেট্রো স্টেশন ও সংলগ্ন রাস্তাগুলি। যথারীতি হয়রানির শিকার সাধারণ মানুষ।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...