Tuesday, March 31, 2026

দিনক্ষণ ঘোষণা না হতেই পুরভোটের প্রার্থী নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব!

Date:

Share post:

পুর নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু শিলিগুড়িতে ইতিমধ্যেই সব দল কোমর বেঁধে নেমেছে। প্রার্থী নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর তারই প্রতিফলন রবিবার সকালে। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে বিক্ষোভে সামিল ৪০নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের দাবি, ওই ওয়ার্ডে সত্যজিৎ অধিকারীকেই ফের তৃণমূলের প্রার্থী করতে হবে। এই মর্মে প্ল্যাকার্ডও নিয়ে যান তাঁরা। সত্যজিৎ এলাকায় ‘ভাইজান’ বলে পরিচিত। কিন্তু এটা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না গৌতম দেব। তবে, বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি শোনেন তিনি। পরে সাংবাদিকদের পর্যটনমন্ত্রী বলেন, “এটা কোনও পদ্ধতি নয়। এসব কথা বলার জন্য দলীয় দফতর রয়েছে। বিষয়টি নিয়ে আমি কাউন্সিলরের সঙ্গেও কথা বলব। উনি পাঠিয়েছেন কি না জানি না। তবে ওনার নামেই স্লোগান দিচ্ছিল সকলে”। প্রার্থী নিয়ে দলীয় স্তরে কোনও আলোচনাই হয়নি বলে জানিয়েছেন গৌতম দেব।
তৃণমূলের জেলা সভাপতি তথা পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানান, তাঁর বাড়িতেও দাবি নিয়ে গিয়েছিলেন বাসিন্দারা। তিনি বলেন, প্রতি ওয়ার্ড থেকে যদি ২-৩ জন করে দাঁড়াতে চান তা একপক্ষে স্বাস্থ্যকর। কারণ, অন্য রাজনৈতিকদল প্রার্থী খুঁজেই পাচ্ছে না। তবে, দাবি নিয়ে দলের অন্দরে আলোচনা হবে বলে জানান রঞ্জন সরকার। পুরনির্বাচনে রাজ্যের শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে কি না তার দিকে নজর রেখেছেন শীর্ষ নেতৃত্ব।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...