Thursday, June 11, 2026

ফের ব্যর্থ কোহলি-পূজারা, তৃতীয় দিনেও এগিয়ে নিউজিল্যান্ড

Date:

Share post:

দিনের শেষে ভারত চার উইকেট হারিয়ে তুলেছে ১৪৪। ক্রিজে অপরাজিত আছেন অজিঙ্ক রাহানে (২৫) ও হনুমা বিহারি (১৫)। নিউজিল্যান্ডের সফলতম বোলার ট্রেন্ট বোল্ট (৩-২৭)।
প্রথম ইনিংসে ভারত তুলেছিল ১৬৫ রান। জবাবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৩৪৮ রানে। ইশান্ত শর্মা পাঁচ উইকেট নিলেনও কিউয়ি টেলএন্ডাররা প্রতিরোধ গড়ে তুলে হতাশ করলেন ভারতীয়দের। কলিন ডি গ্র্যান্ডহোম (৪৩), কাইল জেমিসন (৪৪), ট্রেন্ট বোল্টরা (৩৮) কেউই সহজে উইকেট দেননি। পাঁচ উইকেটে ২১৬ রান নিয়ে শুরু করে তাই প্রায় সাড়ে তিনশো তুলে ফেলে কিউয়িরা। ১৮৩ রানের লিড নেয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে ইশান্ত (৫-৬৮) ছাড়া উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন (৩-৯৯), জশপ্রীত বুমরা (১-৮৮) ও মহম্মদ শামি (১-৯১)।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের প্রথম উইকেট পড়ে ২৭ রানে। পৃথ্বী শ (১৪) ছাড়াও ব্যর্থ চেতেশ্বর পূজারা (১১), বিরাট কোহালি (১৯)। ময়াঙ্ক আগরওয়াল (৫৮) একমাত্র লড়ছিলেন। কিন্তু বিতর্কিত আউটে ফিরতে হল তাঁকে। দিনের শেষে ভারত চার উইকেট হারিয়ে তুলেছে ১৪৪।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...