Saturday, March 28, 2026

“দুধের স্বাদ ঘোলে মেটানো”, ভাইয়ের তৃণমূলে যোগদান নিয়ে এ কী বললেন মান্নান!

Date:

Share post:

দুধের স্বাদ কেউ যদি ঘোলে মেটাতে চায় তাহলে সে বিষয়ে তাঁর কোনও বক্তব্য নেই। ভাই মুজিবর রহমানের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে এই মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানের। ভাই ও ভাইয়ের বৌ তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলকে কটাক্ষ করে আবদুল মান্নান জানান, তাদের দলে নিশ্চয় আবদুল মান্নানের গুরুত্ব আছে, সেই কারণেই তাঁর ভাইকে তৃণমূলে যোগদান করিয়ে প্রচার করছে।
আবদুল মান্নান বলেন “কেউ যদি দুধের স্বাদ ঘোলে মেটাতে চায় তাহলে আমার কিছু বলার নেই। আমার কাছেই ওই ভাইয়ের কোনও গুরুত্বই নেই। আমি আমার সম্পত্তির উত্তরাধিকারও তাকে করিনি। সে আমার ভাই একথা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু রাজনীতির সঙ্গে বা আমার সঙ্গে সরাসরি মুজিবরের কোনও যোগ নেই”। বিরোধী দল নেতা বলেন, তাঁর পরিবারের বিভিন্ন সদস্য সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন। তাঁরা কে, কোথায়, কী করছেন তাঁর দায় আবদুল মান্নানের নয়।
বেশ কিছু আগে, আবদুল মান্নানের তৃণমূলে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়। রাজ্য সরকারের আমন্ত্রণে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভালেও হাজির ছিলেন তিনি। এরপরেই তাঁর তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে সেই জল্পনার পালে হাওয়া লাগায়। এবার তাঁর ভাইয়ের শাসকদলে যোগদানের বিষয়ে আবদুল মান্নান “দুধের স্বাদ ঘোলে মেটানো”-র মন্তব্যে কী ইঙ্গিত দিতে চাইলেন তা নিয়ে আলোচনা তুঙ্গে।

Related articles

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে...

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...

আমলা বদলে বাংলায় বেনামী টাকা ঢোকানোর ছক! কমিশন-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার করছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। শনিবার,...

সংক্রমণে আক্রান্ত সাবা, কাজ ফেলে হাসপাতালে শয্যাশায়ী প্রেমিকার পাশে হৃতিক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রেমিকা সাবা আজাদ(Saba Azad) । ভয়ংকর সংক্রমণে...