Tuesday, March 31, 2026

বারামুল্লা থেকে গ্রেফতার হিজবুল মুজাহিদিন জঙ্গি

Date:

Share post:

সেনাবাহিনীর হাতে ফের গ্রেফতার এক হিজবুল মুজাহিদিন জঙ্গি। ধৃত জঙ্গির নাম জুনেদ ফারুকি। একাধিক নাশকতামূলক কাজে যুক্ত ছিল সে। বেশ কিছু দিন ধরে তল্লাশি চালাচ্ছিলেন সেনা জওয়ানরা। অবশেষে বারামুল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সেনা সূত্রে খবর, সিআরপিএফ আধিকারিক এবং জম্মু ও কাশ্মীরের স্থানীয় পুলিশ অফিসারদের যৌথ তল্লাশি শুরু করে। এরপর বারামুল্লা থেকে গ্রেফতার করা হয় জুনেদকে। বারামুল্লার ডিআইজি এম সুলেমান জানান, পুলিশ এবং সেনা অফিসারদের যৌথ প্রচেষ্টাতে জুনেদকে গ্রেফতার করা হয়েছে। কেবলমাত্র তাকে ধরার জন্য বারামুল্লা এলাকাতে ফাঁদ পাতা হয়েছিল বলেও জানান ডিআইজি। জুনেদের কাছ থেকে চিনা বন্দুক, ১৩ লাইভ রাউন্ড এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...