Sunday, February 22, 2026

বখরা নিয়ে বিবাদে চলল গুলি, আতঙ্ক শ্যামনগরে

Date:

Share post:

জগদ্দলের শ্যামনগরে নেহরু মার্কেট এলাকায় চলল গুলি। ঘটনায় জখম অরঞ্জিত সরকার নামে এক জেল খাটা আসামী।   পুলিশ সূত্রে খবর, অরঞ্জিত সরকারের বিরুদ্ধে অপরাধমূলক কাজের জন্য বেশ কয়েকটি পুরনো মামলা রয়েছে। এরজন্য তাঁর কারাবাসও হয়েছে। যদিও এখন তিনি ঋষি বঙ্কিম কলেজের ছাত্র।

রবিবার রাতে শ্যামনগরের আতপুরের বন্ধ রামস্বরূপ টিএমটি কারাখানার যন্ত্রাংশ চুরি করে নেহরু মার্কেট এলাকায় প্রভাতী সংঘ ক্লাবের মাঠের কাছে জড়ো হয় কয়েকজন দুষ্কৃতী। চুরির মালের বখরা নিয়ে তাদের মধ্যে বচসা বাধে। সেই সময়ই কোনও একজন ৩ রাউন্ড গুলি চালায়। একটি গুলি অরঞ্জিতের হাতে লাগে। আহত অবস্থায় প্রথমে তাঁকে জগদ্দল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন-নজিরবিহীন ভাবে রাজ্য নির্বাচন কমিশনকে তলব রাজ্যপালের

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...