Sunday, March 22, 2026

এনপিআর নিয়ে সমস্যা কাটাতে তিন দলের প্যানেল বানাচ্ছেন উদ্ধব

Date:

Share post:

এক সরকারের ভিতরেই নানা মত। মহারাষ্ট্রে তিন দলের জোট সরকার চললেও নানা ইস্যুতে শরিক দলগুলির মৌলিক অবস্থানের মধ্যে বিরোধ স্পষ্ট। নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রের বিরোধিতায় যখন আন্দোলন করছে রাজ্য সরকারের দুই শরিক কংগ্রেস ও এনসিপি, তখন শিবসেনা কেন্দ্রের আইনের সমর্থক। শুধুমাত্র সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনকেই সমর্থন করেনি শিবসেনা, জোট শরিকদের অস্বস্তিতে ফেলে জানিয়েছে, এনপিআরের মাধ্যমে জনগণনার কাজও হবে মহারাষ্ট্রে। সরকারের মধ্যে এধরনের বিরোধ প্রকাশ্যে আসার পর যাতে ভুলবোঝাবুঝি নীচুতলায় ছড়িয়ে না পড়ে সেজন্য তিন দলের কয়েকজন মন্ত্রীকে নিয়ে প্যানেল তৈরি করার কথা জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সোমবার বাজেট অধিবেশন শুরুর আগে আপাতভাবে মুখরক্ষার ফর্মূলা হিসাবে প্যানেল গড়ার সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্যানেলে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের কয়েকজন মন্ত্রী থাকবেন। প্যানেলের প্রথম কাজ এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার নিয়ে সমন্বয় তৈরি। রাজ্যে এনপিআর শুরু হলে যদি কোনও সমস্যা হয় তা নিয়ে আলোচনা করে সমাধান খুঁজবেন প্যানেলের সদস্যরা।

আরও পড়ুন-ভারতের মাটি ছুঁল ট্রাম্পের বিমান

Related articles

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...