Tuesday, April 7, 2026

সৌজন্যে ট্রাম্প : ফেস প্যাক দিয়ে তাজমহলের সমাধি ধুইয়েও কালো ছোপ দাগ তোলা গেল না!

Date:

Share post:

যে তাজমহলের অস্তিত্ব নিয়ে হিন্দুত্ববাদীরা এক সময় প্রশ্ন তুলেছিলেন, বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম ভালবাসার প্রতীক আগ্রার তাজমহলকে মার্কিন প্রেসিডেন্টের কাছে ঝাঁ চকচকে করে তুলতে ৩০০ বছর পর হাত পড়ল তাজমহলের নকল সমাধিতে।

ট্রাম্পের নজর থেকে আহমেদাবাদের ঝুপড়ি ঢাকতে তোলা হয়েছিল লম্বা পাঁচিল। এবার সমাধিস্থল। দুটি সমাধিস্থলেই পড়ল মাটির প্রলেপ। আসলে এই দুটি মূল সমাধির রেপ্লিকা। মাটির প্রলেপ দিয়ে সমাধি দুটি ধুইয়ে দেওয়া হয়েছে ডিস্টিল ওয়াটারে। এই মাটি আক্ষরিক অর্থে মাটির নয়। মহিলারা মুখের উজ্জ্বলতার জন্য যে ফেস প্যাকের ব্যবহার করেন, সেটাই ব্যবহার করা হয়েছেন। বার পাঁচেক ব্যবহার করার পরেও সমাধিগুলি থেকে কালো ছোপ-ছোপ দাগ তোলা যায়নি। শাজাহান ও মুমতাজের আসল সমাধি এই রেপ্লিকার তলায় একটি চেম্বারে রয়েছে।

আরও পড়ুন-এইভাবে কেন মোদির হাত শক্ত করলেন ট্রাম্প?

 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...