Monday, April 6, 2026

সবুজ স্যাশের পরে মেলানিয়ার পোশাকে পদ্ম? স্যোশাল মিডিয়ার তুমুল আলোচনা

Date:

Share post:

দু’দিনের সফরে সোমবার ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ইভাঙ্কা ও তাঁর স্বামী। প্রথমদিন এক সময়ের সুপার মডেল মেলানিয়ার পরনের ছিল ঝকঝকে সাদা পোশাক। তবে, নজর কেড়েছিল তাঁর কোমরবন্ধটি। সাদা জাম্পস্যুটে ভারতীয় ছোঁয়া। ‘মার্কিন ফার্স্ট লেডি স্যাডেল শোল্ডারের সাদা জাম্পস্যুটের সঙ্গে যে স্যাশটি পরেছিলেন সেটি সবুজ সিল্ক আর সোনার ধাতব সুতো দিয়ে তৈরি। মেলানিয়া জানান, প্যারিসে এটা পেয়েছিলেন এক বিশেষ ঘনিষ্ট ব্যাক্তির থেকে।

মঙ্গলবারও মিসেস ট্রাম্পের পোশাকে নজর ছিল নেটিজেনদের। আর সেখানেই চমক! সাদা লং ড্রেসের উপর বিভিন্ন রঙের ফুল। সেই ফুলের আকার পদ্মের মতো। আর তাই নিয়েই এখন আলোচনা তুঙ্গে। নেট দুনিয়া ভাইরাল মার্কিন ফার্স্ট লেডি এদিনের লুক। বিজেপি-র প্রতীক বলেই মেলানিয়া ‘পদ্ম ছাপ’ পোশাক পরেছেন বলে মত অনেকের। কেউ আবার বলছেন মোদিকে খুশি করতেই এই পোশাক। নন্দিনী ইদনানি বলে একজন তো এরসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জুড়েও মন্তব্য করেছেন। তাঁর মতে, “দিদি এই পোশাক দেখে রেগে গিয়েছেন”। কারও মতে আবার ওটা পদ্মের মতো দেখতে, কিন্তু পদ্ম নয়।

ভারতীয় শিল্প বিষয়ে সচেতনতা বোঝাতে জাম্পস্যুটের উপর বেনারসি স্যাশ পরেছিলেন মেলানিয়া ট্রাম্প। কিন্তু এদিনের ‘পদ্ম ছাপ’ পোশাক ঘিরে বিতর্ক দানা বাঁধছে।

আরও পড়ুন-ইসলামিক সন্ত্রাস রুখতে যৌথ লড়াই হবে: ট্রাম্প

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...