Friday, June 26, 2026

অ্যাডমিট কার্ড আনলেন ‘পুলিশ কাকু’, কান্না থামল পরীক্ষার্থীর

Date:

Share post:

একেই জনবহুল, ব্যাস্ত অঞ্চল উল্টোডাঙা। তার উপর চলছে মাধ্যমিক পরীক্ষা। গায়ে গায়ে স্কুলে পরীক্ষাকেন্দ্র। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই সতর্ক পুলিশ-প্রশাসন। ২৪ ফেব্রুয়ারি, অঙ্ক পরীক্ষার দিন বিবেকানন্দ রোডের জয়সওয়াল বিদ্যামন্দির গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে এক পরীক্ষার্থীকে অঝোরে কাঁদতে দেখেন কর্তব্যরত পুলিশকর্মীরা। জিজ্ঞাসা করে জানতে পারেন, সুমন কুড়ে নামে ওই পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতেই ভুলে গিয়েছে। আর সেটা ছাড়া তাকে পরীক্ষায় বসতে দিতে নারাজ ইনভিজিলেটর। এদিকে, মেয়েটির বাড়ি সাড়ে ৫ কিলোমিটার দূরে সাউথ ট্যাংরায়। ঘড়ির কাঁটায় তখন ১১টা ৪৫। এই পরিস্থিতিতে বাড়িতে গিয়ে অ্যাডমিট কার্ড আনা সম্ভব নয় সুমনের পক্ষে।
সমস্যার কথা কানে যায় ট্রাফিক সার্জেন্ট চৈতন্য মল্লিকের। স্কুলে আসেন তিনি। প্রথমেই আশ্বাস দেন সুমনকে। চিফ ইনভিজিলেটরকে অনুরোধ করে তাকে পরীক্ষায় বসতে দেওয়ার ব্যবস্থা করেন।
এরপর নিজেই রওনা দেন সুমনের বাড়ি। তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করে তাদের বাড়িতে পৌঁছন ট্রাফিক সার্জেন্ট চৈতন্য। সেখান থেকে পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড নিয়ে ১২টা ১০-এর মধ্যে সেটা পৌঁছে দেন পরীক্ষাকেন্দ্রে। নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে সুমন কুড়ে। আর ধন্যবাদ জানিয়েছে ‘পুলিশ কাকু’কে। তাঁর জন্যে শেষ পর্যন্ত নিশ্চিন্তে পরীক্ষা দিতে পেরেছে সে।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...