Friday, June 26, 2026

এক কদম এগিয়ে নীতীশ বিধানসভায় কী পাশ করালেন?

Date:

Share post:

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পাঞ্জাবের পর এবার বিহারও। অন্যরা এনআরসি বিরোধী প্রস্তাব পাশ করেছিল রাজ্য বিধানসভায়। আর নীতীশ এপিআর-এর সঙ্গে এনআরসি বিরোধী প্রস্তাবও বিধানসভায় পাশ করলেন। বলা হলো রাজ্যে এনআরসি কার্যকর করা হবে না। বিহার সরকার কিছু শর্ত দেবে। কেন্দ্র তা মানলে তবেই এনপিআর কার্যকর করা হবে। এনপিআর-এর ফর্ম থেকে আপত্তিকর অংশগুলি বাদ দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছেন বলে বিধানসভায় জানিয়েছেন নীতীশ। মঙ্গলবার বিধানসভার অধিবেশন ছিল।উত্তপ্ত হয়। ওঠে বিহার বিধানসভা। সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে মুলতবি প্রস্তাব আনেন তেজস্বী যাদব। স্পিকার প্রস্তাব গ্রহণ করেন। স্লোগান ওঠে।
তাতে উত্তেজিত হয়ে বিজেপি মন্ত্রী নন্দকিশোর যাদব, বিজয় কুমার সিনহা-সহ বিধায়করা। তাঁরাও বিরোধীদের ওই স্লোগানের তীব্র প্রতিবাদ করে হই হট্টগোল শুরু করেন। দু’পক্ষের এই হইচইয়ের মধ্যেই অধিবেশন মুলতবি হয়। তারপর ফের অধিবেশন শুরু হলে জবাব দেন নীতীশ। নীতীশ কুমার আগেই জানিয়েছিলেন, তাঁর রাজ্যে এনআরসি কার্যকর করতে দেবেন না। পাশাপাশি এনপিআর-এর আপত্তিকর অংশগুলি বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। আজ সেই দুই প্রস্তাবই পাশ হয়েছে বিধানসভায়। এনপিআর-এর ক্ষেত্রে ২০১০ সালের যে ফর্ম ছিল, সেই ফর্মেই সামান্য সংশোধন করে কার্যকর করার দাবি জানিয়েছেন নীতীশ।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...