Friday, June 26, 2026

‘মোদি যতদিন ক্ষমতায়, ততদিন খারাপ সম্পর্কই থাকবে’, বিস্ফোরক পাক অলরাউন্ডার আফ্রিদি

Date:

Share post:

“নরেন্দ্র মোদি যতদিন ক্ষমতায় থাকবেন,ততদিন প্রতিবেশী দেশগুলির সঙ্গে খারাপ সম্পর্কই থাকবে”৷

ঠিক এই মন্তব্যই করেছেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদি৷ বক্তব্যের পক্ষে আফ্রিদির যুক্তি, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব সময় ভীষণ নেগেটিভ দিকে ঝুঁকে থাকেন ৷ তিনি যতদিন ক্ষমতায় আছেন
ততদিন এশিয়ায় নিজেদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে খারাপ সম্পর্কই থাকবে ৷ প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডারের ধারনা, “যেহেতু মোদি ক্ষমতায় আছেন ততক্ষণ মনে হয় না আমরা ওঁদের থেকে কোনও সাড়া পাব ৷ আমাদের সব আছে, আমরা বুঝি ঠিক কীভাবে মোদি ভাবনাচিন্তা করেন ৷ উনি সবসময় নিরাশাবাদী ভাবনাচিন্তা করেন”৷

এক সাক্ষাৎকারে আফ্রিদিকে প্রশ্ন করা হয়েছিলো, তিনি কী মনে করেন কবে আবার ভারত -পাকিস্তান ক্রিকেট সিরিজ শুরু হবে ৷ এই প্রশ্নের উত্তরেই বিস্ফোরক হয়ে যান আফ্রিদি৷ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে একজন মানুষের জন্য ৷ আর সেটাই আমরা চাই না৷ সীমান্তের দু’ ধারের মানুষ একে অপরের দেশ ঘুরে দেখতে চান ৷ মোদির অ্যাজেন্ডা কী আমি ঠিক বুঝতে পারি না৷”
২০১৩ সালের পর ভারত ও পাকিস্তান একমাত্র ICC ইভেন্ট ছাড়া অন্য কিছুতে মুখোমুখি হয়নি ৷ ২০০৬ সালে ভারত রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ৷

আরও পড়ুন-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে শান্তি মিছিলের প্রস্তাব কেজরিওয়ালের

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...