Saturday, April 4, 2026

রাজধানীতে হিংসার বলি গোয়েন্দা অফিসার! মৃতের সংখ্যা বেড়ে ২১

Date:

Share post:

দিল্লিতে হিংসার বলি গোয়েন্দা অফিসার! পুলিশ সূত্রে খবর, উত্তর-পূর্ব দিল্লির চাঁদবাগে নিহত হয়েছেন তিনি। মৃত আইবি আধিকারিকের নাম অঙ্কিত শর্মা। তাঁর দেহটি নর্দমায় পড়েছিল। প্রাথমিক তদন্তে অনুমান, বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতেই মৃত্যু হয় তাঁর। গতকাল সন্ধে থেকে নিখোঁজ ছিলেন তিনি।

উত্তর-পূর্ব দিল্লিতে গত চার দিন ধরে সিএএ বিরোধী ও সমর্থকদের মধ্যে চলা সংঘর্ষে এই নিয়ে ২১ জনে মৃ্ত্যুর খবর পাওয়া গিয়েছে। বুধবারের ঘটনায় দু’জন পুলিশ অফিসারের মৃত্যু হল। শুধু এদিনই ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। বিস্তীর্ণ এলাকা জুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। বন্ধ দোকানপাট। রাস্তায় টহল দিচ্ছে র‍্যাফ। সরকারি স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি পিছিয়ে দেওয়া হয়েছে সিবিএসই বোর্ডের পরীক্ষাও।

আরও পড়ুন-দিল্লি হিংসা: অমিত শাহের ইস্তফা দাবি সোনিয়া গান্ধীর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...