Friday, June 26, 2026

ট্রেনে পরিত্যক্ত বস্তা, খুলতেই ছড়াল আতঙ্ক

Date:

Share post:

প্রতিদিন কারশেডে ট্রেন পরিস্কার করতে যান সাফাই কর্মীরা। মঙ্গলবার রাতে পরিস্কার করতে গিয়ে দেখেন ট্রেনের মধ্যে পড়ে রয়েছে একটা বস্তা। ওই বস্তা খুলতেই আঁতকে ওঠেন তাঁরা। বস্তা খুলতেই তার ভিতর থেকে উদ্ধার হয় যুবকের দেহ। বয়স আনুমানিক ৩৫ বছর। ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের মেচেদায়।

মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ মেচেদা পৌঁছায় ৩৮৩১৩ আপ হাওড়া-মেচেদা লোকাল। ট্রেনটি কারশেডে পাঠানো হয় কারশেডে। রাত সাড়ে ১০টা নাগাদ ট্রেন পরিষ্কার করতে যান সাফাইকর্মীরা। তখনই নজরে আসে ওই বস্তা। তা খুলতেই দেখেন হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে এক যুবকের দেহ। তাঁর পরনে সাদা রঙের জামা আর ছাই রঙা প্যান্ট। তৎক্ষণাত সাফাইকর্মীরা আরপিএফ ও জিআরপিকে খবর দেয়। পাঁশকুড়া জিআরপি দেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। পুলিশে সূত্রে খবর, যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন-মোবাইল চুরি চক্রে মেধাবি ২ ছাত্র! হতবাক পুলিশ

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...