Friday, April 3, 2026

মৃতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা! প্রধানের কাণ্ডে হতবাক নেটিজেনরা

Date:

Share post:

ডেথ সার্টিফিকেটে উজ্জ্বল ভবিষ্যতের কামনা! উত্তরপ্রদেশের উন্নাও-র ঘটনায় হতবাক নেটিজেনরা। অশোহা ব্লকের সিরওয়ারিয়া গ্রামের বাসিন্দা লক্ষ্মীশংকর। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২২ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলে বাবার ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত প্রধান বাবুলালের কাছে আর্জি জানান। সেই মতো, শংসাপত্র লিখে দেন বাবুলাল। কিন্তু তা দেখে চক্ষুচড়কগাছ লক্ষ্মীশংকরের। কারণ, শংসাপত্রের শেষে মৃতের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন পঞ্চায়েত প্রধান।

এই শংসাপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে অবশ্য শংসাপত্রে ত্রুটির জন্য ক্ষমা চান গ্রাম প্রধান। ফের নতুন ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...