Friday, April 3, 2026

ফের পুলিশ হেফাজতে পোলবার পুলকার চালক

Date:

Share post:

পোলবার পুলকার কাণ্ডে গ্রেফতার করা হল গাড়ির চালক পবিত্র দাসকে। বুধবার চুঁচুড়া আদালতে তোলা হলে তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গত ১৪ ফেব্রুয়ারি শ্রীরামপুর থেকে চুঁচুড়ায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় পুলকারটি। ঘটনার সাত দিন পর মৃত্যু হয় আহত ছাত্র ঋষভ সিং-এর। এখনও চিকিৎসাধীন আহত আরেক ছাত্র দিবাংশু ভগত। গাড়ির আরেক চালক শেখ শামিম আখতারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে দুর্ঘটনার দিন মাঝপথে শামিম গাড়ি থেকে নেমে পবিত্রকে স্ট্রিয়ারিং-এর ভার দেন। তারপরেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় জখম হয় পবিত্র। কল্যাণীর এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে। এরপর পোলবা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এদিন তাঁকে চুঁচুড়া আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, পবিত্রকে নিজেদের হেফাজতে নিয়ে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পবিত্র ও শামিম কে মুখোমুখী বসিয়ে জেরা করতে হতে পারে।

আরও পড়ুন-পুরীতে মমতাকে মন্দিরের ধ্বজা উপহার দিলেন দ্বৈতপতিরা

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...