Saturday, April 4, 2026

বিপদ থেকে বাঁচাতে কানে ‘স্মার্ট দুল’ , চলবে গুলিও

Date:

Share post:

রাস্তা ঘাটে বিপদে পড়েছেন? বাঁচাতে পারে কানের ঝুমকো জোড়া। অবাক হচ্ছেন? এটাই সত্যি। তেমনি এক ‘স্মার্ট কানের দুল’ আবিষ্কার করেছেন বারাণসীর অশোক ইনস্টিটিউটে রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্ট বিভাগের গবেষক শ্যাম চৌরাসিয়া।
একে অবশ্য ঝুমকো কানের দুল না বলে ঝুমকো বন্দুক বলাই ভাল। এই অলঙ্কার প্রয়োজনে গুলিও ছুড়তে জানে। ধর্ষকদের বাগে পেলে মোকাবিলা করতে পারে এই অভিনব গয়না।
শ্যাম চৌরাসিয়ার দাবি, দেশ জুড়ে বাড়তে থাকা ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা যাতে প্রতিরোধ করা যায় তার লক্যোরই এই গয়না প্রস্তুত করা হয়েছে। এই ঝুমকো ইভটিজার থেকে ধর্ষকদের সরাসরি মোকাবিলা করার অস্ত্র। দেখতেও মন্দ নয়। তবে এই কানের দুল সুন্দর তার রূপে, কাজেও ভয়ঙ্কর তেমনই। বিপদ বুঝলেই এই ঝুমকো থেকে লঙ্কাগুঁড়োর গুলি বেরোবে। এই স্মার্ট ঝুমকোর নির্মাতা শ্যাম চৌরাসিয়া জানিয়েছেন, স্মার্ট ঝুমকোর বন্দুক দিয়ে দুষ্কৃতীদের দিকে লাল আর সবুজ লঙ্কাগুঁড়োর বুলেট ছোঁড়া যাবে। এই ঝুমকোর আর একটা বৈশিষ্ট্য হল ১০০ এবং ১১২ নম্বরে ডায়ালেও করে দেবে। মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করা থাকায় ব্যবহারকারী বোতাম টিপলেই ১১২ এবং ১০০ এই দুই এমারজেন্সি নম্বরে ফোন চলে যাবে।
জানা গিয়েছে এই দুল যে কোনও মোবাইলের ব্লুটুথের সঙ্গে সংযোগ করা যাবে। বিশেষ পরিস্থিতিতে এই কানের দুল হাতে নিয়েও মোকাবিলা করা যাবে। এক ঘণ্টা চার্জেই এক সপ্তাহ দিব্যি চলবে স্মার্ট ঝুমকো।
চার মাস ধরে এই বিশেষ ঝুমকো হাতিয়ার তৈরি করেছেন শ্যাম চৌরাসিয়া। এর ওজনও খুব বেশি নয়, ৪৫ গ্রাম ওজনের এই ঝুমকো ৩ ইঞ্চি লম্বা। এর ডিভাইসে ৩টি ৭০ ভোল্টের ব্যাটারি এবং ২টি সুইচ রয়েছে। প্রথম সুইচ এই বন্দুকের ট্রিগার এবং দ্বিতীয় সুইচে ১১২ এবং ১০০ নম্বরে ফোন যাবে। এই এক জোড়া ঝুমকো তৈরিতে খরচ পড়েছে মাত্র ৪৫০ টাকা।

আরও পড়ুন-আমার ভাই ও বোনেদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি”, টুইট-বার্তা প্রধানমন্ত্রী’র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...