Wednesday, June 24, 2026

রাষ্ট্রপতির সঙ্গে দেখে করেও অমিত শাহর ইস্তফা দাবি সোনিয়ার

Date:

Share post:

বুধবারের পরে বৃহস্পতিবারও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার, কংগ্রেসের প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে এই দাবি জানান তিনি। রাইসিনা হিলসে স্মারকলিপি জমা দিয়ে বেরিয়ে সোনিয়া বলেন, রাষ্ট্রপতিকে দুটো কথা স্পষ্ট করে জানানো হয়েছে। প্রথমত: দেশের মানুষের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয়, কারও যেন জীবনহানি না ঘটে। আর দ্বিতীয়ত: দিল্লিতে হিংসার ঘটনায় ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদ থেকে অবিলম্বে অপসারণ করা হোক। রামনাথ কোবিন্দ যেন সরকারকে রাজধর্ম পালন করতে নির্দেশ দেন, কংগ্রেস প্রতিনিধি দলের পক্ষ থেকে সেই আর্জিও জানানো হয়েছে।

কংগ্রেসের প্রতিনিধি দলে সোনিয়া গান্ধীর ছাড়াও ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, প্রিয়াঙ্কা গান্ধী।

প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, গত চারদিন ধরে দিল্লিতে যা চলছে তা অত্যন্ত উদ্বেগজনক। দেশের কাছে লজ্জার। ঘটনায় ৩৪ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত ২০০ জনেরও বেশি মানুষ। এই ঘটনায় কেন্দ্রীয় সরকার ব্যর্থতাই স্পষ্ট হয়েছে বলে মত মনমোহন সিংয়ের।

আরও পড়ুন-কবর স্থানের জল দিয়ে রান্না! মর্মান্তিক পরিণতি রাঁধুনির

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...