Wednesday, June 24, 2026

করোনা: জাপানে ক্রুজবন্দি ১১৯ ভারতীয়কে দেশে ফেরাল বিশেষ বিমান

Date:

Share post:

মারণ করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় জাপানে আটকে থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে ১১৯ জন নাগরিককে দেশে ফেরাল ভারত। একইসঙ্গে ফেরানো হয়েছে শ্রীলঙ্কা, নেপাল, পেরু ও দক্ষিণ আফ্রিকার ৫ নাগরিককেও। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান বৃহস্পতিবার সকালে ক্রুজে অবরুদ্ধ ওই যাত্রীদের নিয়ে টোকিও থেকে দেশে ফেরে। এই যাত্রীদের ক্রুজের ভিতরেই চোদ্দদিনের আইসোলেশনে রাখা হয়েছিল। প্রমোদতরীতে থাকা ভারতীয়দের অনেকের শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় সংক্রমণের আতঙ্ক বাড়ছিল। এদিকে চিনের উহানে কোভিড-১৯ বা করোনায় মৃত্যু ২৬০০ পেরিয়ে গিয়েছে। ৩৭ টি দেশের ৮০ হাজার মানুষ আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইতিমধ্যেই জানিয়েছে, নভেল করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারীর বিপর্যয় আনতে চলেছে।

আরও পড়ুন-‘রুটিন বদলি’ নিয়েও নোংরা রাজনীতি, কংগ্রেসকে দুষলেন আইনমন্ত্রী

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...