Tuesday, June 9, 2026

“হিংসা নিয়ে রাজনীতি বন্ধ করুন”, আপের কেউ জড়িতে থাকলে ‘ডবল সাজা’র নিদান দিয়ে মত কেজরিওয়ালের

Date:

Share post:

“দিল্লির হিংসা নিয়ে রাজনীতি বন্ধ করুন”– সাংবাদিক বৈঠকে বললেন ক্ষুব্ধ অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে এক প্রশ্নের জবাবে কেজরিওয়াল বলেন, যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। আর আম আদমি পার্টির কোনও ব্যক্তি যদি হিংসায় যুক্ত থাকেন, তাহলে তাঁকে ‘ডবল সাজা’ দেওয়া হোক। আম আদমি পার্টির নেতা তাহির হোসেনের বাড়ির ছাদ থেকে পেট্রোল বোমা এবং প্রচুর পাথর পাওয়া গিয়েছে বলে অভিযোগ। হিংসায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে আপ নেতার বিরুদ্ধে। এই প্রসঙ্গেই অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার উত্তরে কেজরিওয়াল জানান, আম আদমি পার্টির কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সবচেয়ে কড়া ব্যবস্থা নেওয়া হোক।

এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া হিংসা কবলিত এলাকায় দ্রুত খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে দিল্লি সরকার। পাশাপাশি, অগ্নিকাণ্ডের জেরে যাঁদের সরকারি নথি, ব্যাঙ্কের কাগজপত্র গাড়ির কাগজ এবং লাইসেন্স পুড়ে গিয়েছে আলাদা শিবির করে তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন করে আর কোথাও কোনও হিংসার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন-“এলেন, বললেন এবং চলে গেলেন। আমার মাতৃভূমি জ্বলতে থাকল”, নাম না করে ট্রাম্পকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...