Tuesday, June 9, 2026

“এলেন, বললেন এবং চলে গেলেন। আমার মাতৃভূমি জ্বলতে থাকল”, নাম না করে ট্রাম্পকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজধানীর পরিস্থিতি নিয়ে বুধবারই কবিতা লিখে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘নরক’ নামে ওই কবিতাটি তিনটি ভাষায় লেখেন তিনি। বৃহস্পতিবারও দিল্লির হিংসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূল নেত্রী। এবার নাম না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করেন মমতা।

নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এটা ঠিক কবিতা নয়। বরং বলা ভালো এটি একটি পোস্টার। বাংলা ও ইংরেজিতে লেখা পোস্টারটির কোনও শীর্ষক নেই। শুরু হচ্ছে একটি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। তার নীচে লেখা, “তিনি এলেন, বললেন এবং চলে গেলেন। আমার মাতৃভূমি জ্বলতে থাকল। বিচলিত শঙ্কিত উদ্বিগ্ন হৃদয় আমার ক্রন্দনরত, মৃত্যু মিছিল বেড়ে গেল।”

মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের দিন থেকেই উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করে। ট্রাম্প যখন রাজধানীতে রাজকীয় সুইটে রাত্রিযাপন করছেন বা রাইসিনা হিলসে রাজকীয় নৈশভোজ সারছেন, তখন দিল্লির হিংসায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই বিষয়টিকেই কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী।

৫ বছর আগে বারাক ওবামা ভারত সফরে এসে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে কড়া ভাষায় বক্তৃতা দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের ভাষণে সে সব ছিল না। উলটে মোদি বন্দনাতেই মশগুল ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকী, দিল্লির হিংসার কথা জেনেও সেটিকে ‘বিক্ষিপ্ত’ ঘটনা বলে উল্লেখ করেন ট্রাম্প। এর প্রেক্ষিতেই পুরী থেকে পেন্টাগনের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-অধীর চৌধুরীর তৎপরতায় দিল্লি থেকে ফিরছেন বাংলার ১১শ্রমিক, অনুঘটক অনির্বাণ মাইতি

Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...