Tuesday, June 9, 2026

জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিশ

Date:

Share post:

জুয়ার আসর অভিযান চালাতে গিয়ে আক্রমণের মুখে পড়ল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার অভিযান চালাতে যায় পুলিশবাহিনী। সেখানে জুয়াড়ি ও গ্রামবাসীদের হাতে আক্রান্ত হল পুলিশ। ভাঙচুর করা হয় পুলিশের বেশ কয়েকটি গাড়ি। ঘটনাস্থল মন্তেশ্বরের থানার মথুরাপুর গ্রাম। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রামবাসীদের হামলায় পুলিশের দু’জন সাব ইন্সপেক্টর ও একজন সিভিক ভলান্টিয়ার জখম হয়েছেন। পরে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্তদের। পুলিশ সূত্রে খবর, মথুরাপুর গ্রামে শিবরাত্রি মেলায় বিরাট জুয়ার আসর বসে। সেই খবর পেয়ে মন্তেশ্বর থানার আইসি সৈকত মণ্ডলের নেতৃত্বে পুলিশবাহিনী ওই গ্রামে অভিযানে যায়। পুলিশকে দেখে ইট পাথর ছুড়তে শুরু করে জুয়াড়ি, স্থানীয়রা। ঘটনায় জখম হন একাধিক পুলিশকর্মী। তাঁদের মধ্যে এএসআই প্রশান্ত প্রামাণিক, ইদ্রিস শেখ ও সিভিক ভলান্টিয়ার শেখ মোস্তাফার অবস্থা আশঙ্কাজনক। জখম এএসআই প্রশান্ত প্রামাণিককে পরে কলকাতায় রেফার করা হয়। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী বলেন, “১১ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়। ৫ অভিযুক্তকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।’’

আরও পড়ুন-নিমতায় অস্ত্র কারখানার হদিশ, ধৃত ২

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...