Sunday, June 28, 2026

জ্বলছে দিল্লি, বাড়ছে মৃত্যু, ২৭ না ৩১? হামলায় আক্রান্তরা উদ্ধার

Date:

Share post:

হিংসার আগুনে জ্বলছে দিল্লি। বুধবার রাত অবধি সরকারি সূত্র অনুযায়ী সঙ্ঘর্ষে মৃতের সংখ্যা ২৭। তবে বেসরকারি সূত্র জানাচ্ছে মৃতের সংখ্যা ৩১ ছাড়িয়েছে। এ নিয়ে সংশয় সর্বত্র। আহতের সংখ্যা প্রায় ২২৩। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সঙ্ঘর্ষে নিহত পুলিশকর্মী রতন লালের পরিবারকে এক কোটি টাকা ও সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। পুলিশ সঙ্ঘর্ষ থামাতে এবং নজরদারি রাখতে দ্রোণের সাহায্য নিয়েছে। চালু হয়েছে দুটি হেল্প লাইন — ২২৮২৯৩৩৪/২২৮২৯৩৩৫। কোনও সমস্যায় পড়লে কিংবা সঙ্ঘর্ষের খবর পেলে এই নম্বরে জানাতে বলা হয়েছে। দিল্লি হাই কোর্ট হিংসায় উস্কানি দেওয়ার জন্য বিজেপি সাংসদ কপিল মিশ্র, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সহ তিনজনের বিরুদ্ধে পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছে। কাল, বৃহস্পতিবার দুপুর তিনটের পর সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানাবেন কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...