Saturday, April 4, 2026

হিংসায় মৃত-আহতদের পরিবারকে দিল্লি সরকারের আর্থিক সহায়তা

Date:

Share post:

হিংসায় মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে দিল্লির সরকার। গুরুতর আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে।পাশাপাশি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, “হিংসায় নিহত কনস্টেবল রতন লালার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।” দিল্লির কেজরি-সরকারের তরফে জানানো হয়েছে, দিল্লি হিংসায় নিহতদের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া গুরুতর জখম ব্যক্তিদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করবে সরকার।’

বলা হয়েছে, হিংসায় ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে সরকারের তরফে ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। আর্থিক সহায়তার টাকা সরাসরি আহত এবং নিহতদের পরিবারের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।’

এদিকে, কারফিউ জারি থাকলেও উত্তরপূর্ব দিল্লিতে মৃত্যুমিছিল থামছেনা। বুধবার রাতে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। জখমের সংখ্যা দু’শোরও বেশি।আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। আহতদের মধ্যে ২২জন গুরু ত্যাগবাহাদুর হাসপাতাল এবং ২ জন লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে চিকিৎসাধীন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...