Saturday, April 4, 2026

‘রুটিন বদলি’ নিয়েও নোংরা রাজনীতি, কংগ্রেসকে দুষলেন আইনমন্ত্রী

Date:

Share post:

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নির্দেশেই দিল্লি হাইকোর্টের তৃতীয় সিনিয়র বিচারপতি এস মুরলিধরকে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে বদলি করা হয়েছে বলে জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, এটি রুটিনমাফিক বদলি। এর সঙ্গে দিল্লির ঘটনা নিয়ে বিচারপতি মুরলিধরের দেওয়া সাম্প্রতিক নির্দেশের কোনও সম্পর্ক নেই। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়াম গত ১২ ফেব্রুয়ারি এই বদলির নির্দেশ দেয় এবং সংশ্লিষ্ট বিচারপতি নিজেও তাতে সম্মতি দিয়েছেন।

বিরোধী দল কংগ্রেস একজন বিচারপতির রুটিন বদলি নিয়েও কুৎসিৎ রাজনীতি করছে বলে এই ইস্যুতে পাল্টা সরব হয়েছেন দেশের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, যে কোনও বিষয়ে সত্যিটা লুকিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল প্রচার করাই কংগ্রেসের কাজ। এবারও তাই করছে। একজন বিচারপতির রুটিন বদলির নির্দেশ নিয়েও রাজনীতি করতে নেমে পড়েছে। আইনমন্ত্রী জানান, ১২ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালতের কলেজিয়াম বিচারপতি এস মুরলিধরকে দিল্লি হাইকোর্ট থেকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলির সুপারিশ করে। নিয়মমত, এই বদলির বিষয়ে সংশ্লিষ্ট বিচারপতির সম্মতির জন্য ১৪ দিন দেওয়া হয়। সমস্ত প্রক্রিয়া মেনেই বিচারপতির বদলির নির্দেশ ২৬ ফেব্রুয়ারি জারি করা হয়েছে। এর মধ্যে অন্য বিষয় টেনে আনা দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন-করোনা- আতঙ্কে ‘উমরাহ-হজ’ ভিসা বন্ধ করলো সৌদি আরব

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...