Friday, April 3, 2026

কুম্বলের মতোই রেকর্ড গড়লেন চণ্ডীগড়ের কাশভী

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেটে কুম্বলে ও জিম লেকার ইনিংসে ১০ উইকেট শিকার করেছিলেন। সেই রেকর্ডের তালিকাই নাম যুক্ত চণ্ডীগড়ের পেসার কাশভী গৌতমের। ১০ ওভারের মধ্যে হ্যাটট্রিক করে ফেললেন তিনি। ৪.৫ ওভারে মাত্র ১২ রান খরচ করে কাশভী একাই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চিন্তায় ফেলে দেয়। তাই অরুণাচল প্রদেশের ক্রিকেটাররা মাত্র ২৫ রানে অলআউট হয়ে যায়।

৬৮ বলে কাশভী ৪৯ রান করে, ব্যাটে বলে ভাল প্রদর্শন। ম্যাচের সর্বোচ্চ স্কোরারও তিনি। বিসিসিআই মিডিয়ার পাশাপাশি আইসিসির তরফেও কাশভীর বেনজির কীর্তির ভিডিও টুইটারে শেয়ার করা হয়।

টেস্ট ফর্ম্যাট বাদে ওয়ানডে কিংবা টি২০তে কোনও বোলারই এখনও পর্যন্ত ১০ উইকেট নিতে পারেননি। ওয়ানডে সেরা বোলিংয়ের কীর্তি চামিণ্ডা ভাসের। জিম্বাবোয়ের বিপক্ষে ১৯ রান খরচ করে ৮ উইকেট তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কান পেসার। টি২০তে দীপক চাহারের রেকর্ড সেরা। বাংলাদেশের বিরুদ্ধে নাগপুরে ৭ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করেছিলেন এই ভারতীয় পেসার।

আরও পড়ুন-৩ ম্যাচে লাগাতার জয়, বিশ্বকাপের শেষ চারে ভারতের প্রমীলা বাহিনী

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...