Wednesday, May 13, 2026

সময়ের আগেই বকেয়া মিটিয়ে ঘরে-বাইরে সাফল্য বাগানের

Date:

Share post:

খেতাবি লড়াইয়ের থেকে মাত্র কয়েক ধাপ পিছিয়ে মোহনবাগান। লিগ টেবিলের শীর্ষে রয়েছে সবুজ-মেরুন। ক্লাব কর্তৃপক্ষ সহ মোহনবাগান দল মাঠের বাইরে ও ভিতরে সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে। খেলোয়াড়দের বকেয়ার টাকা, ফেডারেশনের ডেডলাইনের আগেই মিটিয়ে দিল মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। ৪জন প্রাক্তন ফুটবলার রাজু গায়কোয়ার, অভিষেক আম্বেকর, কার্ডোজো, ড্যারেণ ফেডারেশনের দ্বারস্থ হয়েছিলেন নিজেদের বেতনের দাবিতে। আই কারণে মোহনবাগানকে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হয়। এর মধ্যে বলা হয় প্রাক্তন খেলোয়াড়দের বকেয়ার টাকা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তার আগেই টাকা মিটিয়ে দেয়।

ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি ১৬ ফেব্রুয়ারি একটি চিঠিতে জানায়, এক মাসের মধ্যে বকেয়ার টাকা না দিতে পারলে মোহনবাগানের ট্রান্সফার উইন্ডো ব্যান করা হবে ফেডারেশনের তরফ থেকে।এই চিঠি পাওয়ার পর ক্লাব কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে কাজ করতে শুরু করে। ডেডলাইনের আগেই সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার পর, মোহনবাগান অর্থ সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, ইতিমধ্যে বকেয়ার সব টাকা প্রাক্তন ফুটবলার ও কোচেদের মিটিয়ে দিয়েছি। আর যেটুকু বকেয়ার টাকা বাকি রয়েছে তা এপ্রিল মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন-পুরভোট নিয়ে বৈঠক ধনকড়-সৌরভের

Related articles

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...