Saturday, March 14, 2026

রাজ্যসভার পঞ্চম আসনে নতুন মুখ নয়, সেই বর্ষীয়ান সীতারামেই ভরসা!

Date:

Share post:

সেই সীতারাম ইয়েচুরি। কানহাইয়া কুমারের মতো তরুণ নেতাকে ( যদিও তিনি সিপিআই দলের) সামনে না এনে রাজ্যসভায় রাজ্য সিপিএম সীতারাম ইয়েচুরির নামই পাঠালো। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পলিটব্যুরো। রাজ্যসভার পঞ্চম আসনে বাম-কংগ্রেস জোটের প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ও অভিষেক মনু সিংভি রয়েছেন। বামেদের সংখ্যা শূন্য। জোট রয়েছে দু’দলের। ইয়েচুরিকে প্রার্থী করলে কংগ্রেস হাই কমান্ডের আপত্তি থাকার কথা নয়। এর আগে দুটি রাজ্যসভার ভোটেই তা জানিয়ে দেওয়া হয়েছিল। সিপিএম সেবার রাজি না হয়ে সুযোগ হারায়। এবার নিজেরাই ইয়েচুরিকে সামনে রেখে এগোচ্ছে। কংগ্রেস হাই কমান্ডেরও অবস্থান থেকে সরে আসার সম্ভাবনা প্রায় নেই। কিন্তু দলের সাধারণ সম্পাদক থেকে সাংসদ পদের দায়িত্ব পালন কী পুরোপুরি সম্ভব? দলের অভ্যন্তরে খবর, দলের পার্টি কংগ্রেসে সেক্ষেত্রে আগামী বছর বিকল্প সম্পাদকের কথা ভাবা হতে পারে।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...