Tuesday, April 7, 2026

দিল্লি-হিংসার প্রতিবাদে বিজেপি ছাড়লেন টলিউডের এই অভিনেত্রী

Date:

Share post:

দিল্লি-হিংসার আঁচ লাগলো বঙ্গ-বিজেপিতে৷ দিল্লির ওই মৃত্যু-মিছিল দেখে আনুষ্ঠানিকভাবে বিজেপি-র সদস্যপদ ছাড়লেন টলিউড অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়৷ এই অভিনেত্রী ২০১৩ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। নরেন্দ্র মোদির কথায় দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখেই বিজেপিতে গিয়েছিলেন টলিউডের অভিনেত্রী সুভদ্রা। কিন্তু এই ক’বছরেই স্বপ্ন উড়ে গিয়েছে৷ তিনি আর নিজেকে এই দলের সঙ্গে যুক্ত রাখতে চান না। তাই পদত্যাগ করলেন সুভদ্রা। সুভদ্রার ধারনা, ২০১৯-এর পর থেকে সব কিছু বদলে গিয়েছে। হিংসা ছাড়া দেশের কোথাও আর কোনও উন্নয়ন হচ্ছেনা৷ সুভদ্রা মুখোপাধ্যায় রাজনীতিতে আসার আগে থেকেই সমাজ কল্যাণের কাজ করতেন। এখনও সমাজের জন্য ভাল কাজই করতে চান। সুভদ্রা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। সিনেমাতেও তিনি সমান জনপ্রিয় ৷

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...