Friday, June 12, 2026

সোশ্যাল মিডিয়ায় সিএএ বিরোধী ছবি পোস্ট, দেশ ছাড়ার নির্দেশ বাংলাদেশী ছাত্রীকে

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় সিএএ বিরোধী অন্দোলনের ছবি পোস্ট করেছিলেন তিনি। এর জেরে বিশ্বভারতীতে পাঠরতা বাংলাদেশী ছাত্রীকে ১৫ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়ার কাছে সেই নির্দেশ গিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে। নির্দেশ পেয়ে দুশ্চিন্তায় আফসারা আনিকা মিম নামে ওই ছাত্রী।

বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা আফসারা বিশ্বভারতীর কলাভবনের ডিজাইনিংয়ের স্নাতকস্তরে প্রথমবর্ষের পড়ুয়া। অভিযোগ, বিশ্বভারতীতে সিএএ বিরোধী আন্দোলনরত সহপাঠীদের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তারপর সেই পোস্ট নিয়ে ট্রোল হয়। সংবাদমাধ্যমকে ওই ছাত্রী জানান, ট্রোলের পরে ভয় পেয়ে ওই ফেসবুক একাউন্ট তিনি ডিএক্টিভেট করে দেন। এরপরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে তাঁকে দেশবিরোধী তকমা দেওয়া হয়। সম্ভবত সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে ভারত ছাড়তে বলা হয়েছে বলে মনে করছেন আফসারা। চিঠি পেয়ে দিশাহারা ওই ছাত্রী।
সূত্রের খবর, ১৪ ও ১৯ ফেব্রুয়ারি তাঁকে ইমেল মারফত আফসারার কৈফিয়ত তলব করা হয়। ২৪ তারিখের মধ্যে দেখা করতে বলা হয় তাঁকে। তারপর দেওয়া হয় এই চিঠি। সূত্রর খবর, তাঁর কার্যকলাপকে “ভিসা আইনের” পরিপন্থী হিসেবে দেখছে সংশ্লিষ্ট দফতর। বিশ্বভারতী জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকারের সঙ্গে ফোন যোগাযোগ করার চেষ্টা হলেও কোন উত্তর পাওয়া যায়নি।
এবিষয়ে বাংলাদেশের আর এক পড়ুয়া জানান, ভিসা দেওয়ার সময়ই বলে দেওয়া হয়, কোন রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকা যাবে না। সংশ্লিষ্ট দফতরে ফের আবেদনের পাশাপাশি আইনি পরামর্শ নিতে পারেন আফসারা।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...