Saturday, June 27, 2026

সিনেমার প্রিমিয়ারে যেতে গিয়ে দুর্ঘটনা, পার্কিং লটে প্রয়াত অভিনেতা

Date:

Share post:

সিনেমা মুক্তির দিনে শেষ হল জীবনযাত্রা। প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল (Ahmed Rubel)। বুধবার হদ্‌রোগে আক্রান্ত হয়ে অভিনেতার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ৮ তলায় ছবির প্রিমিয়ারে যোগ দিতে যাওয়ার সময় আচমকাই পার্কিং লটে তাঁর মৃত্যুতে শোকাহত টিম ইউনিট। চলতি সপ্তাহে বাংলাদেশে জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ (Ahmed Rubel)। সেই ছবির প্রিমিয়ারে যেতে গিয়েই শেষ হল অভিনেতার সফর। ২০১৪ সালে টলিপাড়ায় সঞ্জয় নাগ পরিচালিত ‘পারাপার’ ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) বিপরীতে অভিনয় করেন আহমেদ। ‘চিরঞ্জীব মুজিব’ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে তাঁর অভিনয় দর্শক মনে দাগ কাটে। প্রসূন রহমান পরিচালিত ‘প্রিয় সত্যজিৎ’ তথ্যচিত্রে পরিচালক সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে নজর কারেন আহমেদ।

আহমেদ রুবেল নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে খবর। ছবির ইউনিট সূত্রে খবর, শপিং মলের পার্কিং লটে গাড়ি পার্ক করার পর অসুস্থ বোধ করেন আহমেদ। সঙ্গে ছিলেন ছবির পরিচালক নূরুল আলম আতিক। তিনি জানিয়েছেন, হাঁটতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যান আহমেদ। সঙ্গে সঙ্গে অভিনেতাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। আহমেদ রুবেলের আকস্মিক মৃত্যুতে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, পরিচালক রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল প্রমুখ। আগামী শুক্রবার বিকেলে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।


Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...