Friday, June 12, 2026

কেরালার মন্দিরে পালিতা হিন্দুকন্যার বিয়ে দিলেন মুসলমান দম্পতি

Date:

Share post:

মুসলিম দম্পতি আবদুল্লা ও খাদিজা ছোটবেলা থেকে মেয়েকে কোলে-পিঠে বড় করেছেন। তাঁদের মেয়ে বড় হয়েছে, সময় হয়েছে বিয়ে দেওয়ার। তিরুঅনন্তপুরমেরর ভগবতী মন্দিরে সেই মেয়ের বিয়ে হয়। তরুণী জন্মসূত্রে হিন্দু হলেও বড় হয় মুসলিম পরিবারে। তাই তার বিয়ের ক্ষেত্রেও তাঁর ধর্মের সম্মান জানালেন পালক পিতা-মাতা। দেশজুড়ে সাম্প্রতিক অশান্তির আবহে তাঁদের এই বিয়ের অনুষ্ঠান সম্প্রীতি ও সহিষ্ণুতার অনন্য উদাহরণ হয়ে উঠল।

২২ বছরের এই তরুণী রাজেশ্বরী অনেক ছোটবেলাতেই মাকে হারান। কিছুদিন পরে বাবারও মৃত্যু হয়। কোনও আত্মীয়স্বজনরা দায়িত্ব নিতে চাননি রাজেশ্বরীর। তখনই বছর সাতেকের রাজেশ্বরী কাজ করবে বলে যায় আবদুল্লা-খাদিজার কাসারগড়ের বাড়িতে। তবে পরিচারিকা হিসেবে নয়, কয়েক দিনের মধ্যেই আবদুল্লা-খাদিজার চতুর্থ সন্তান হয়ে ওঠে রাজেশ্বরী। তিন ছেলে ও এক মেয়েকে পেয়ে খুশি হয়েছিলেন ওই মুসলমান দম্পতি। বাবা-মা আর পালিত মেয়ের সম্পর্কের মাঝখানে কোনও দিন আসেনি ধর্ম বা রক্ত নিয়ে কোনও গোঁড়ামি। আদতে কেরালার বাসিন্দা হলেও, গত কয়েক বছর সপরিবার দুবাইয়ে থাকতেন তাঁরা। সম্প্রতি দেশে ফিরেছিলেন মেয়ে রাজেশ্বরীর বিয়ের জন্যই। অনেক ছেলে দেখে, বেছে পুদিয়াকোটার বাসিন্দা বিষ্ণুপ্রসাদকে পছন্দ হয় তাঁদের। ২২ বছরের মেয়ে রাজেশ্বরীর সঙ্গে বিয়ে হয় বিষ্ণুপ্রসাদের। বিষ্ণুপ্রসাদের মা-বাবা জয়ন্তী এবং বালচন্দ্রন চেয়েছিলেন, ছেলের বিয়ে হোক মন্দিরে, হিন্দু রীতি মেনে। তাই ভগবতী মন্দিরে, হিন্দু উপাচার মেনেই বিয়ে হয় তাঁদের।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...