Thursday, June 11, 2026

খোঁজ মিলল ‘মিনিমুন’-এর! বনবন করে ঘুরছে পৃথিবীর চারপাশে

Date:

Share post:

চাঁদের মতো দেখতে। তাহলে কি দ্বিতীয় ‘চাঁদ’? চাঁদের মতো জ্যোতি না থাকলেও, তাকে ‘মিনিমুন’ বলছে জ্যোতির্বিজ্ঞানীরা। ১৫ ফেব্রুয়ারির রাতে উজ্জ্বল এক বস্তুকে পৃথিবীর দিকে ছুটে আসতে দেখে চমকে গিয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। অবজারভেটরি থেকে মহাশূন্যে চোখ রেখে তাঁরা দেখেছিলেন পৃথিবীকে আঘাত করার মতো কোনও মতলব ছিল না তার। চাঁদের মতো সেও ছন্দে ছন্দে পাক খেয়ে যাচ্ছে পৃথিবীকে। তার নাম দেওয়া হয়েছে ‘২০২০ সিডি৩’। অ্যারিজোনা ইউনিভার্সিটির লুনার আর প্ল্যানেটরি ল্যাবোরেটরির গবেষণা চলে নাসারই তত্ত্বাবধানে। ‘মিনিমুন’-এর খোঁজ পেয়ে নাসার জ্যোতির্বিজ্ঞানী মহলে হইচই পড়ে গেছে।

ক্যাটালিনা স্কাই সার্ভের দুই জ্যোতির্বিজ্ঞানী ক্যাসপার ওয়ের্জকোস এবং থিওডোর প্রুনে প্রথম এই ‘২০২০ সিডি৩’র খোঁজ পান। ক্যাসপার বলেন, ‘২০২০ সিডি৩’ কোনও গ্রহ বা নক্ষত্র নয়, আসলে ধূমকেতু থেকে ছিটকে যাওয়া অংশ বিশেষ। পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় অভিকর্ষজ বলের প্রভাবে আকৃষ্ট হয়ে চলে এসেছে। এই ধরণের মহাজাগতিক বস্তু আগেও পৃথিবীর অভিকর্ষের টানে ছুটে এসেছে। কিন্তু এই বস্তু সেই যে এসেছে, আর তার যাওয়ার নেই।

মাইনর প্ল্যানেট অবজারভেটরির বিজ্ঞানীরা বলেছেন, এই মহাজাগতিক বস্তুর আকার একটি ছোট গাড়ির মতো। পরিধি ৬.২ ফুট থেকে ১১.৪ ফুটের মতো। পৃথিবীর কক্ষপথের সঙ্গে এর কক্ষপথ মিলে গেছে। তাই পৃথিবীকে আষ্টেপৃষ্ঠে ধরে রেখেই ঘুরে যাচ্ছে ‘২০২০ সিডি৩’। তবে এই মিনিমুন কতদিন পৃথিবীর সঙ্গে জুড়ে থাকবে তা জানা নেই জ্যোতির্বিজ্ঞানীদের।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...