Friday, April 3, 2026

করোনা- আতঙ্কে ‘উমরাহ-হজ’ ভিসা বন্ধ করলো সৌদি আরব

Date:

Share post:

করোনা ভাইরাসের আতঙ্ক দক্ষিণ-পূ্র্ব এশিয়ার পাশাপাশি ছড়িয়েছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশেও৷ এই মারণ ভাইরাসের জেরে অন্য দেশের নাগরিকদের পবিত্র “উমরাহ হজ”-এর ভিসা দেওয়া আপাতত বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। করোনা সংক্রমিত দেশের মানুষদের সৌদিতে প্রবেশও নিষিদ্ধ করেছে ওই দেশের সরকার। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়টি পুরোপুরি তাদের নজরদারিতে রয়েছে। তারা সতর্ক আছেন এবং সতর্কতাজনিত কারনেই আপাতত বন্ধ করা হয়েছে উমরাহ হজ’-ভিসা৷ করোনা আক্রান্ত যেসব দেশের মানুষ সৌদি আরবের পর্যটক ভিসা ইতিমধ্যেই পেয়েছেন, ঝুঁকির কথা বিবেচনা করে তাদের ভিসাও বাতিল করা হয়েছে। সম্প্রতি ইরান, বাহরিন, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী-সহ কয়েকটি দেশে করোনা ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন-কালো পতাকা দেখিয়ে অমিত শাহকে স্বাগত জানাবে SFI-DYFI

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...