Saturday, April 4, 2026

প্রাক্তন পুরপ্রধানকে চাইছে কারা? ধোঁয়াশা বারাসতে

Date:

Share post:

গত কয়েকটি নির্বাচনের ফলাফল বলছে তিন নম্বরে নেমে গিয়েছে বামফ্রন্ট। এরই মধ্যে বারাসতে বামপন্থী নেতা প্রদীপ ভট্টাচার্যকে ‘চাইছে’ নাগরিক সমাজ। উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের বিভিন্ন জায়গায় প্রদীপ চক্রবর্তীর নামে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে। তাতে লেখা, “এবার বারাসত পুরসভায় প্রদীপ চক্রবর্তীকে চাই।’’ পোস্টারে প্রচারক হিসাবে নাম রয়েছে বারসতের নাগরিক সমাজের।

তবে কারা এই নাগরিক সমাজ তা স্পষ্ট হয়নি। কোনও রাজনৈতিক মতাদর্শ আছে কিনা তাও সামনে আসেনি। তবে বামফ্রন্ট নেতৃত্ব জানিয়েছে, দল জানে না কারা এই পোস্টার লাগিয়েছে। ২০১০ সালে বারাসত পুরসভা নির্বাচনে প্রদীপ চক্রবর্তী লড়েছিলেন। ওই বছর বারাসত পুরসভায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। কিন্তু ‘বারসতের নাগরিক সমাজ’ চাইছে চেয়ারম্যানের আসনে বসুক প্রদীপ চক্রবর্তী।

বারাসত পুরসভার দু’বারের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী। কিছুদিন ধরে কার্যত প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে সরে রয়েছেন। যদিও প্রদীপ চক্রবর্তী জানিয়েছেন তিনি নির্বাচনে দাঁড়াতে চান না। বারাসত জুড়ে এই পোস্টার তাঁর ষাট বছরের রাজনৈতিক জীবনে অভূতপূর্ব বলে মন্তব্য করেন তিনি। সিপিএম জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেন, প্রদীপ চক্রবর্তীকে প্রার্থী করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় জানান, “নির্বাচনে পোস্টার কোনও কথা বলে না, কথা বলে মানুষ। ওঁর আমলে বারাসতের উন্নয়ন হয়নি।’’

আরও পড়ুন-কালো পতাকা দেখিয়ে অমিত শাহকে স্বাগত জানাবে SFI-DYFI

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...