Thursday, March 26, 2026

নির্বাচন কমিশনকে বিরক্ত করে রাজ্যপাল ঘোড়া ধরবেন না গাধা ধরবেন? প্রশ্ন পার্থর

Date:

Share post:

ফের রাজ্যপাল জগদীপ ধনকড়ের বক্তব্য নিয়ে বিরক্ত প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। নজিরবিহীন ভাবে রাজ্য নির্বাচন কমিশনকে রাজভবনে ডেকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। যা ভালো নজরে দেখেনি রাজ্যপাল।

এদিন সেই প্রসঙ্গেই নিজের প্রতিক্রিয়া দেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন করে, এদেরকে কাজ করতে দিন। রাজ্যপাল কেন বিরক্ত করছেন কমিশনকে। যার সঙ্গে বিরোধীরাও তাল মেলাচ্ছে। আমি বলব, নিজের প্রচার-এর জন্য প্রতিদিন কথা বলছেন। রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলুন।”

এর পরই তৃণমূল মহাসচিব বলেন, “২০০৮ সালে উনি ছিলেন? উনি দেখেছেন সিপিএমের এর অত্যাচার? প্রতিদিন একটা নতুন করে বক্তব্য রাখছেন। নির্বাচন কমিশনের উপরে উঠে উনি কাজ করছেন কেন? উনি ঘোড়া ধরবে, না গাধা ধরবে জানিনা। আবার ভুল না করে সোনার গরু ধরে ফেলেন। উনি নির্বাচন কমিশনকে প্রভাবিত করছেন। উনি না ঘোড়া ধরতে পারবেন, না বাঁধতে পারবেন। একজন সম্মানীয় ব্যক্তি এটা ঠিক করছে না। শুধু রাজ্য সরকারকে বদনাম করার জন্য নিজেকে ব্যবহার করছেন। গণতন্ত্রের শেষ কথা মানুষ, তাদের উপরে ভরসা রাখুন।”


 

Related articles

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...