Saturday, April 4, 2026

রাতারাতি বদল দিল্লির পুলিশ কমিশনার

Date:

Share post:

হিংসা আটকাতে নিদারুণ ব্যর্থতা। যার জেরে বহু প্রাণহানি, অশান্তি, বিতর্ক। দিল্লি পুলিশের লজ্জাজনক ব্যর্থতার জন্য সরাসরি যাঁর দিকে আঙুল উঠছিল, সেই কমিশনার অমূল্য পট্টনায়ককে অবশেষে সরিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

দিল্লির নতুন পুলিশ কমিশনার হলেন সিআরপিএফ থেকে আসা এসএন শ্রীবাস্তব। দুদিন আগেই যাকে বিশেষ কমিশনার করে নিয়ে আসা হয়েছিল। দক্ষ ও কড়া অফিসার বলে পরিচিত শ্রীবাস্তব নিজে হিংসাবিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন, তদন্তের জন্য সিট গঠনে তদারক করেন। তিনি আসার পর দিল্লির পরিস্থিতির উন্নতি হয়েছে। শ্রীবাস্তব আগে দিল্লি পুলিশেরই জঙ্গিদমন শাখার প্রধান ছিলেন। শেষ পর্যন্ত পাকাপাকিভাবে তাঁকেই রাজধানীর নগরপাল করল স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন-দিল্লিতে মৃত্যু মিছিল, বেড়ে ৩৯

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...