Monday, March 23, 2026

করোনাভাইরাসের থাবা দালাল স্ট্রিটে

Date:

Share post:

করোনাভাইরাস এবার থাবা বসাল দালাল স্ট্রিটে। শুক্রবার, সপ্তাহে কাজের শেষদিন সকাল থেকেই নিম্নমুখী বম্বে স্টক এক্সচেঞ্চ। এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই ১১৫৫ পয়েন্টের বেশি পড়ে সেনসেক্স পৌঁছেছে ৩৮ হাজারের ঘরে। প্রায় সাড়ে ৩০০ পয়েন্ট পড়ে ১১ হাজারের ঘরে নেমে যায় নিফটি। অক্টোবরের মাঝামাঝির পর থেকে এটাই সেনসেক্সের সব থেকে বড় পতন।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় করোনাভাইরাস মহামারির আকার নিতে বলে আশঙ্কা বিনিয়োগকারীদের। ফলে বিভিন্ন প্রকল্প থেকে হাত গুটিয়ে নিচ্ছেন তাঁরা। এর জেরেই এই পতন বলে জানিয়েছেন মনে করছেন বিশেষজ্ঞরা। সব থেকে বেশি ধাক্কা লেগেছে ব্যাঙ্কিং, অটোমোবাইল, ধাতু, খনিজ তেল ও গ্যাস সেক্টরে। ক্ষতি হয়েছে টাটা মোটরস, হিন্দালকো, টাটা স্টিল, ভেদান্ত, টেক মহিন্দ্রা, জেএসডব্লু এবং বাজাজ ফিনান্সের মতো শেয়ারগুলিতে। তবে, সব থেকে বেশি ক্ষতির মুখে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক এবং ইনফোসিসের শেয়ার।
করোনার আতঙ্কে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইছেন না। পাশাপাশি বিনিয়োগ তুলে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে বলে মত শেয়ার বাজার বিশেষজ্ঞদের।

Related articles

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...