Friday, March 27, 2026

মিথ্যে আশ্বাস দিয়ে যৌন সম্পর্ক স্থাপন ধর্ষণের সমান, রায় দিল আদালত

Date:

Share post:

মিথ্যে আশ্বাস দিয়ে যৌন সম্পর্ক স্থাপন ধর্ষণের সমান। একটি মামলার রায়ে একথা জানায় বম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, কোনও পুরুষ যদি কোনও মহিলাকে বলেন যে তিনি শুধুমাত্র তাঁকেই ভালোবাসেন, তাহলে সেটি কখনই ওই মহিলার পক্ষ থেকে যৌন সম্পর্কে সম্মতির লক্ষ্মণ নয়।

সংশ্লিষ্ট মামলায় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। অভিযুক্তের দাবি, ওই মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এবং ওই মহিলা যৌন সম্পর্কে রাজি ছিলেন। কিন্তু আদালতে ওই মহিলা জানান, তাঁকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি তাঁকে বলেছেন যে তিনিই একমাত্র মহিলা যাঁকে ওই ব্যক্তি ভালোবাসেন। সেই প্ররোচনায় পা দেন মহিলা। কিছুদিন পর সম্পর্কে ভেঙে যায় তাঁদের। এরপরই ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন মহিলা।

আদালত জানিয়েছে, মহিলার অভিযোগ অনুযায়ী স্পষ্ট তিনি ওই ব্যক্তিকে বিশ্বাস করে যৌন সম্পর্কে রাজি হয়েছিলেন। তবে অভিযুক্ত ব্যক্তি কোনও বিয়ের প্রতিশ্রুতি দেননি। কিন্তু প্রথমে মহিলা বিয়ের আগে যৌন সম্পর্ক স্থাপনে বাধা দিয়েছিলেন। এরপরই ওই ব্যক্তি ওই মহিলাকে জানান, তাঁর জীবনে অন্য কোনও মহিলা নেই এবং তিনি শুধু তাঁকেই ভালোবাসেন। আদালতের ধারণা মহিলাকে যৌন সম্পর্কে রাজি করানোর জন্যই এমন আশ্বাস দেন ওই ব্যক্তি। বিচারপতি সুনীল শুকরে ও মাধব জামদার অভিযুক্তকে ধর্ষণের দায় থেকে মুক্ত করার আবেদন বাতিল করে দেন। বম্বে হাইকোর্ট রায় দিয়েছে, মিথ্যে আশ্বাস বা প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন করা ধর্ষণের মতই ঘৃণ্য অপরাধ।

আরও পড়ুন-ডিটেনশন ক্যাম্প পরিদর্শনে গিয়ে ধৃত ১৭

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...