Saturday, April 4, 2026

তাহিরের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত, কপিলদের বিরুদ্ধে নয় কেন?

Date:

Share post:

একদিকে বিচারপতির বদলি, অন্যদিকে হিংসায় প্ররোচনা দেওয়া বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর না করা। এই দুইয়ের জাঁতাকলে সমালোচনার মুখে কেন্দ্রের বিজেপি সরকার। বিচারপতি এস মুরলিধরণ ভিডিও দেখে বিজেপির সাংসদ, মন্ত্রীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। গভীর রাতে এই নির্দেশের পরেই তাঁকে বদলি করা হয়। বৃহস্পতিবারের শুনানিতে নয়া বিচারপতি চার সপ্তাহ কেন্দ্রকে সময় দেওয়া নিয়ে সমালোচনার ঝড়। বিরোধীদের বক্তব্য, প্ররোচনা দেওয়ার তথ্য প্রমাণ পাওয়ার পরেও আদালত কেন সহানুভূতি দেখাচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হিংসায় মদত দেওয়ার অভিযোগে আপ কাউন্সিলর তাহির হোসেনের বিরুদ্ধে এফআইআর করার প্রশ্নে প্রশাসন যে তৎপরতা দেখিয়েছে, একই তৎপরতা অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রদের বিরুদ্ধে কেন দেখানো হলো না! সে নিয়ে সব মহলেই বিস্ময় এবং রাজনীতিকরণের অভিযোগ। তাহিরের বাড়ির ছাদ থেকে প্রচুর পাথর উদ্ধার হয়েছে। তাহিরের বাড়ির সামনে আইবি অফিসার অঙ্কিত শর্মাকে মেরে টানতে টানতে নিয়ে যাওয়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তাহির দেখেও অঙ্কিতকে বাঁচাননি বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগেই তাহিরের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। আপ তাকে সাসপেন্ড করে দলের প্রাথমিক সদস্যপদ থেকে সরিয়ে দিয়েছে। ঘটনার পর এই প্রথম আপ সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলে বলেছে, ঘটনায় দায়ী বিজেপি নেতারা। প্রমাণ রয়েছে। কিন্তু দলের নেতা-মন্ত্রীকে বাঁচাতে আপের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে যা লজ্জাজনক। তবে হিংসার পরে একবারের জন্যও মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তাঁর মন্ত্রী বা জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে না যাওয়ায় মানুষের অভিযোগের তীর আপের দিকে। কংগ্রেস সাংসদ মনু সিংভি বলেছেন, একদিকে বিচারপতিকে সরিয়ে দলের নেতাদের বাঁচাচ্ছে বিজেপি, অন্যদিকে পুলিশি নিষ্ক্রিয়তাকে আড়াল করে সরকার প্রমাণ করে দিয়েছে, আসলে ঘটনায় তাদের প্রত্যক্ষ মদত ছিল।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...