Saturday, April 4, 2026

ভুবনেশ্বরে আজ মুখোমুখি অমিত-মমতা, CAA-এর পর এই প্রথমবার

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন দেশজুড়ে চালু হওয়ার পর আজ, শুক্রবার ভুবনেশ্বরে প্রথমবার অমিত শাহের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। মূল বৈঠকের আগে বা পরে, আলাদাভাবে শাহ-মমতার বৈঠক হয় কিনা তা নিয়েও আগ্রহ তুঙ্গে।

পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিলের এই বৈঠকে যোগ দিতে বুধবারই ওড়িশা গিয়েছেন মমতা৷ সরকারি এই বৈঠক নিয়ে তুমুল কথা চালাচালি চলছে এ রাজ্যের রাজনীতিতে। এমনকী কেন্দ্রের ডাকা এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বিজেপির কটাক্ষও শুনেছেন মুখ্যমন্ত্রী৷ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি দিল্লি-হিংসার প্রেক্ষিতে
মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বৈঠক বয়কট করার অনুরোধ করেছেন৷

আজ, শুক্রবার সকাল ১০টা নাগাদ ভুবনেশ্বরের রাজ্য সচিবালয় ভবনের নিউ কনভেনশন সেন্টারে শুরু হবে ইস্টার্ন জোনাল কাউন্সিলের ২৪তম বৈঠক। প্রসঙ্গত, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এমন বৈঠক এটাই প্রথম। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে এই বৈঠকের অ্যাজেণ্ডা মূলত ৭টি বিষয়৷
১) রাজ্যের সীমানা- সমন্বয়
২) অভ্যন্তরীণ নিরাপত্তা
৩) নদীজল বণ্টন
৪) রেল প্রকল্প
৫) গ্রামীণ ব্যাঙ্কিং
৬) কয়লার রয়ালটি এবং
৭) মাওবাদী সমস্যা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...