Monday, March 23, 2026

উত্তরবঙ্গে এখনও শীতের আমেজ, দক্ষিণে বাড়ছে তাপমাত্রা

Date:

Share post:

আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে এখনই আবহওয়ার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহওয়া দফতর। তবে উত্তরবঙ্গে উপভোগ করা যাবে শীতের আমেজ। এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর।
বিগত কয়েকদিনে উত্তরবঙ্গে দার্জিলিং সহ কিছু জায়গাতে তুষারপাত হয়েছে, সেই কারণেই শীত ফিরে এসেছে। বরফের সাদা চাদরে মুড়ে সান্দাকফু, টংলু, ধোত্রে। দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা গিয়েছে সকালে। উচ্ছ্বসিত পর্যটকের ভিড় দেখা গিয়েছে, তুষারপাতের ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। পাহাড় থেকে সমতল সর্বত্রই ছিল ঝলমলে আকাশ।
বৃহস্পতিবার, কলকাতার সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ডিগ্রি সেলসিয়ায়। যা স্বাভাবিকের থেকে ২ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০-৯৬ শতাংশ। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। শনিবার ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভবনা নেই রাজ্যে।

আরও পড়ুন-নিম্নমানের সুতো দিয়ে সেলাইয়ের অভিযোগ, প্রাণ হারাল ১০ দিনের শিশু

Related articles

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...

IPL: আকাশদীপের বিকল্প পেয়ে গেল কেকেআর, বাড়তি দায়িত্বে গ্রিন!

হর্ষিত রানার পর আকাশদীপ, কেকেআর (KKR) পাচ্ছে না তাদের সেরা দুই ভারতীয় বোলারকেই। আইপিএল (IPL) শুরুর আগেই কেকেআরের...