Monday, April 6, 2026

স্বস্তির খবর! মার্চে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত

Date:

Share post:

ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে চিন্তিত ছিল সাধারণ মানুষ। কিন্তু সেই চিন্তার অবসান ঘটিয়ে মিলল স্বস্তির খবর। মার্চ মাসে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত অর্থাৎ তিন দিন খোলা থাকবে ব্যাঙ্ক। শোনা গিয়েছিল চলতি অর্থবর্ষের শেষের দিকে টানা ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ব্যাঙ্কের নির্ধারিত ছুটি ছাড়াও দোল, হোলি এবং ধর্মঘটের জেরে এই হিসেব দাখিল করা হয়েছিল।

এরপর শনিবার মুম্বইয়ে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন প্রতিবাদীরা। নিজেদের দাবিদাওয়া নিয়ে কথা বলেন। এরপর সমস্যা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস পেয়ে তাঁরা সিদ্ধান্ত বদল করেন। তাঁরা জানান, আগামী মাস অর্থাৎ মার্চের ১১,১২,১৩ তারিখ যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হচ্ছে।

আরও পড়ুন-স্বাভাবিক হচ্ছে রাজধানী, তবে আপাতত বন্ধ স্কুল

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...