Thursday, June 18, 2026

এনআইএ-এর জালে পুলওয়ামাকাণ্ডে জঙ্গিদের বিস্ফোরক সরবরাহকারী

Date:

Share post:

পুলওয়ামাকাণ্ডে জঙ্গিদের বিস্ফোরক সরবরাহকারীকে গ্রেফতার করল জাতীয় নিরাপত্তা সংস্থা। ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাকাণ্ডে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ যুক্ত ছিল। ধৃতের নাম শাকির বসির ম্যাগরে। শাকির পুলওয়ামাতে একটি আসবাবপত্রের দোকান চালায়।আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারকে এই শাকিরই আশ্রয় দিয়েছিল বলে অভিযোগ।
এনআইএ-এর জেরায় সে স্বীকার করেছে যে, একাধিকবার অস্ত্র, টাকা ও বিস্ফোরক জইশ-ই-মহম্মদের জঙ্গিদের হাতে সে তুলে দিয়েছে। পুলওয়ামা হামলার সময়েও বিস্ফোরক সরবরাহ করেছিল। সে আরও জানায়, ২০১৮ সালের শেষ দিক থেকে ২০১৯-এর ফেব্রুয়ারি পর্যন্ত তার বাড়িতেই ছিল জঙ্গি মহম্মদ উমর ফারুখ ও আদিল আহমেদ দার। এমনকি, বিস্ফোরক তৈরিতেও সাহায্য করেছিল এই শাকির।এনআইএ-এর অভিযোগ, মারুতি ইকো কার গাড়ির মধ্যে বিস্ফোরক রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল শাকিরই।
প্রসঙ্গত, গত বছর পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল জইশের সন্ত্রাসবাদী আদিল আহমেদ দার। আত্মঘাতী হামলায় প্রাণ হারান ৪০ জন জওয়ান। আহত হন আরও অনেকে।দেশজুড়ে এই ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে। হামলায় ব্যবহার করা হয়েছিল ৮০ কেজি বিস্ফোরক।এই ঘটনার কিছুদিন পরই বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। উড়িয়ে দেওয়া হয় জৈশের বেশ কয়েকটি ঘাঁটি।

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...