Sunday, April 12, 2026

শেফালি ভার্মার দুরন্ত ব্যাটিং, অপরাজেয় থেকে টি-২০ বিশ্বকাপের  সেমিফাইনালে ভারত

Date:

Share post:

 স্কোরকার্ড

জংশন ওভাল, মেলবোর্ন

ভারত

116/3 (14.4)

শ্রীলঙ্কা

113/9 (20.0)

 আবার জ্বলে উঠলেন ভারতের বোলাররা।এমনকি যোগ্য সঙ্গত দিলেন ব্যাটসম্যানরাও। সাত উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজেয় তকমা ধরে রাখল ভারত। শনিবার শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলকে সাত উইকেটে হারাল ভারত। জয় এল ৩২ বল বাকি থাকতে। জয়ের নায়ক যথারীতি শেফালি ভার্মা।১১৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শেফালির ইনিংসই জয় নিশ্চিত করল। ১৬ বছর বয়সি ৩৪ বলে করলেন ৪৭। নিশ্চিত হাফসেঞ্চুরি হারাতে হল রানআউটের জন্য। ১৩৮.২৩ স্ট্রাইক রেটে শেফালি মারলেন সাতটি চার ও একটি ছয়। এর আগে বিশ্বকাপে গ্রুপের তিন ম্যাচে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাটে এসেছিল যথাক্রমে ২৯, ৩৯ ও ৪৬।

গত তিন ম্যাচে প্রথমে ব্যাট করেছিল ভারত। তাই বোলারদের সামনে ছিল নির্দিষ্ট লক্ষ্য। সেখানে যেমন সফল ভারতের বোলাররা। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করে ভারত। এদিন বল হাতে ভেলকি দেখান রাধা যাদব। চার ওভারে চার উইকেট নেন তিনি।

আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সঙ্গে লিগ পর্বের ম্যাচ জয়ের হ্যাটট্রিকও।

টস জিতে এ দিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু, ভারতীয় বোলারদের সামনে কখনই স্বচ্ছন্দে দেখায়নি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। নয় উইকেটে ১১৩ রানে থামে শ্রীলঙ্কা। ভারতের সফলতম বোলার হলেন রাধা যাদব। ২৩ রানের বিনিময়ে তিনি নেন চার উইকেট। রাজেশ্বরী গায়কোয়াড় (২-১৮), দীপ্তি শর্মা (১-১৬), পুনম যাদব (১-২০), শিখা পাণ্ডে (১-৩৫) নেন বাকি উইকেট।

জবাবে প্রথম উইকেটে ভারত তোলে ৩৪। স্মৃতি মন্ধানা (১২ বলে ১৭) এ দিনও বড় রান পেলেন না। তিনে নেমে অধিনায়ক হরমনপ্রীত কৌরও (১৪ বলে ১৫) বড় রান পেলেন না।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...