Friday, June 26, 2026

ভারতের সামনে ১১৪ রানের টার্গেট রাখল শ্রীলঙ্কা

Date:

Share post:

শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ শনিবার টি-২০ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচ খেলছে ভারতের মেয়েরা৷ প্রথমে ফিল্ডিং করল ভারতীয় মহিলা দল৷মেলবোর্নের জাংশন ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা৷২০ ওভারে শ্রীলঙ্কা ১১৩-৯ করে। ভারতকে জিততে হলে করতে হবে ১১৪ রান।

গ্রুপের প্রথম তিনটি ম্যাচ জিতে আগেই মাহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের পৌঁছে গিয়েছে হরমনপ্রীত কাউরের দল৷ শ্রীলঙ্কাকে হারাতে পারলে অপরাজিত থেকে শেষ চারে মাঠে নামবে টিম ইন্ডিয়ার মহিলাবিগ্রেড৷

ক্যাপ্টেন হরমনপ্রীত বলেন, এই ম্যাচটা আমরা রান তাড়া করতে পারবো৷ আমরা এখনও পর্যন্ত সবাইকে দেখতে পারিনি৷আগের ম্যাচের দলই খেলছে৷ দল ভালো খেলেছে৷ তাই দলে কোনও পরিবর্তন হয়নি৷

প্রথম ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত৷ তারপর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় হরমনপ্রীতরা৷ আগের ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে মাত্র ১৩৩ রান নিয়েও রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ভারতীয় বোলাররা৷

নিউজিল্যান্ড ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ছিলেন শেফালি ভার্মা৷ কিউয়ি বোলারদের বিরুদ্ধে একাই দলকে টানেন রোহতকের এই বছর ষোলোর কিশোরী৷ ৩৪ বলে ৩টি ছক্কা ও ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রানের ইনিংস খেলেন শেফালি৷ টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই রান পেয়েছেন ভারতীয় দলের এই টিনেজার৷ ফলে ব্যাটিং নিয়ে অনেকটাই স্বস্তিতে ভারতীয় দল৷

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...