Saturday, April 4, 2026

রাজকীয় সম্মানে তাপস পালের শ্রাদ্ধানুষ্ঠান

Date:

Share post:

রাজকীয় সম্মানে শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেল অভিনেতা তথা প্রাক্তন সাংসদ-বিধায়ক তাপস পালের। আজ, শনিবার দক্ষিণ কলকাতার ইসকন ব্যাংকোয়েট হাউসে পালিত হল এই শ্রাদ্ধানুষ্ঠান। পরিবারের পক্ষ থেকে আমন্ত্রিত ছিলেন সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তি, অভিনেতার গুণমুগ্ধরা। তাপস পালের আত্মার শান্তি কামনাতে কার্যত রাজকীয় ব্যবস্থাপনা করা হয়েছিল। ফুল -মালায় সুন্দর ভাবে সাজানো হয়েছিল গোটা ব্যাংকোয়েট চত্বর। শ্রাদ্ধানুষ্ঠানে অনেকেই আহার গ্রহণ করেন না। কিন্তু তাপস পাল যেহেতু নিজে খেতে ও খাওয়াতে ভালোবাসতেন, তাই পরিবারের পক্ষ থেকে সেভাবেই সবকিছুর আয়োজন ছিল।

শ্রাদ্ধ-এর ধর্মীয় কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের পক্ষ থেকে পুরোটাই সামলেছেন প্রয়াত অভিনেতার স্ত্রী নন্দিনী পাল এবং কন্যা সোহিনী পাল। ছিলেন তাপস পালের শ্যালক তথা কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়।

বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ, আইনজীবী অয়ন চক্রবর্তী, অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়, প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মুনমুন সেন, অভিনেত্রী বিধায়ক দেবশ্রী রায়, অভিনেতা অভিষেক চ্যাটার্জি, অভিনেতা জিৎ, অভিনেত্রী ঋতুপর্ণা প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, নির্মল মাজি। প্রত্যেকেই তাপস পালের ছবিতে মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন-দার্জিলিংয়ে ছুটি কাটাচ্ছেন শোভন-বৈশাখী! অমিতের সভার আগে কি শহরে ফিরবে এই জুটি?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...